অনেকেই ভাবেন electronics মানেই হলো গাদা গাদা wire, জটিল circuit আর মাথা খারাপ করা সব সমীকরণ। কিন্তু Arduino আসার পর এই ধারণাটা অনেকটাই বদলে গেছে। এখন স্রেফ শখের বসে যে কেউ নিজের জন্য robot কিংবা ঘরোয়া কোনো smart gadget বানিয়ে ফেলতে পারে, এমনকি গভীর engineering জ্ঞান ছাড়াই।
Arduino জিনিসটা আসলে কী?
খুব সহজ কথায় বললে, Arduino হলো একটা ছোট্ট development board বা brain. আপনি আপনার computer-এ code লিখে একে যা করতে বলবেন, সে ঠিক তাই করবে। একে আলাদিনের প্রদীপের মতোও ভাবতে পারেন...শুধু এখানে প্রদীপের বদলে আছে sensors, led আর wire.
কেন Arduino দিয়েই শুরু করবেন?
সহজ coding: এর coding ভাষা অত্যন্ত সহজ। আপনি যদি সাধারণ English এবং basic logic বোঝেন, তাহলেই এর syntax ধরে ফেলতে পারবেন।
প্রচুর সাহায্য: internet-এ Arduino নিয়ে এত projects আর documentation আছে যে খুঁজতে গেলে আপনার সময় শেষ হয়ে যাবে কিন্তু তথ্য ফুরোবে না! কোনো সমস্যায় পড়লে Google তো আছেই।
পকেট ফ্রেন্ডলি: খুব একটা দামি নয়। অল্প কিছু টাকা জমিয়েই একটা starter kit কিনে কাজ শুরু করে দেওয়া যায়।
প্রথম project: LED ব্লিংক করা
সবাই শুরু করে একটা লাল বা সবুজ LED জ্বালানো-নেভানো দিয়ে। এটাকে programming-এর দুনিয়ায় "Hello World" বলা হয়। নিজের হাতে লেখা code দিয়ে যখন প্রথমবার একটা আলো বোর্ডের ওপর মিটমিট করে জ্বলে উঠবে, সেই ভালো লাগাটা সত্যিই অন্যরকম!
শেষ কথা
electronics শিখতে চাইলে আর বেশি ভাবনা-চিন্তা না করে আজই একটা Arduino starter kit অর্ডার দিয়ে দিন। কে বলতে পারে, হয়তো আপনার মাথায় আসা কোনো সাধারণ idea কালকে দারুণ কোনো আবিষ্কারে রূপ নিতে পারে! তাই আর দেরি কিসের?